ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গাইবান্ধায় সাবেক স্বামী-স্ত্রীকে খুঁটিতে বেঁধে মাথা ন্যাড়া করে নির্যাতন

সারাদেশ | গাইবান্ধা প্রতিনিধি

(১ বছর আগে) ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, ৫:৫৯ অপরাহ্ন

banglahour

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তালাকপ্রাপ্তা এক নারী (২৫) ও তার সাবেক স্বামী মিলন মিয়াকে (৩০) খুঁটিতে বেঁধে বেদম মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার রাখালবুরুজ সরকারপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নারীর বাবা-মা জানান, মেয়েটির সঙ্গে প্রথম স্বামীর বিচ্ছেদের পর তিনি প্রায় ৮ মাস আগে মিলন মিয়াকে বিয়ে করেন। পরে পারিবারিক চাপে ওই বিয়ে ভেঙে যায়। সম্প্রতি আবারো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। এ অবস্থায় গত মঙ্গলবার সকালে কাপড় কিনতে গিয়ে দুজন দেখা করলে স্থানীয় কয়েকজন তাদের জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে প্রকাশ্যে নির্যাতন চালায়।

অভিযোগ অনুযায়ী, সরকারপাড়ার শাহারুল ইসলাম সরকার ও সাদা মিয়া সরকারসহ কয়েকজন মিলে লাঠি ও রড দিয়ে পেটানোর পর তাদের বারান্দার খুঁটিতে বেঁধে মাথা ন্যাড়া করে দেয়। ভুক্তভোগী নারীর মা দাবি করেছেন, তার মেয়েকে গরম লোহার যন্ত্রে ছ্যাঁকা দিয়ে পোড়ানোও হয়েছে। এরপর থেকে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম