ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঐক্যবদ্ধ হয়ে জনগণের জন্য কাজ করতে হবে: গোলাম মোরশেদ রাসেল

সারাদেশ | হিজলা প্রতিনিধি

(১ বছর আগে) ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, ৭:৪৬ অপরাহ্ন

banglahour

বরিশালের হিজলা উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৬টি ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা হেলিপ্যাড মাঠে আয়োজিত এ কর্মীসভা স্বেচ্ছাসেবকদলের কর্মী-সমর্থকদের ঢল নামায় জনসভায় রূপ নেয়। প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ রাসেল বলেন,
ঐক্যবদ্ধ হয়ে জনগণের জন্য কাজ করতে হবে। নিজেদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের ফলেই স্বৈরাচার সরকার উৎখাত হয়েছে। সামনে জাতীয় নির্বাচন বেশি দেরি নয়, এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। ধানের শীষ বিজয়ী করতে হলে জনগণের সমর্থন অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবকদল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। এখানে কোনো চাঁদাবাজ, মাদকসেবী, সন্ত্রাসী বা আওয়ামী লীগপন্থীদের স্থান হবে না। যারা ৫ আগস্টের পর হঠাৎ করে মিছিলে এসেছে তাদের দিয়ে নয়, বরং যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে আমাদের সাথে আছে, তাদের দিয়েই কমিটি গঠন করা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম, যুগ্ম আহ্বায়ক এইচ এম আলমিন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি প্রমুখ।

হিজলা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব দুলাল সরদার এর সঞ্চালনায় কর্মীসভা সম্পন্ন হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম