ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফকিরহাটে প্লাস্টিকে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি।

(১ বছর আগে) ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, ৮:১৭ অপরাহ্ন

banglahour

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশ থেকে প্লাস্টিকে মোড়ানো এক নবজাতক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার পিলজংগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পথচারীরা মহাসড়কের পাশে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজজাক মীর জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু কাপড়-চোপড়ও উদ্ধার করা হয়েছে। কে বা কারা নবজাতকের মরদেহ সেখানে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম