বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলন ও মাছের আড়তে অনিয়মের দায়ে এক লাখ ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার কলকলিয়া ব্রিজ এলাকা ও ফলতিতা বাজারে এই অভিযান পরিচালনা করেন ফকিরহাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী। শুক্রবার (২৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী জানান,
কলকলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফলতিতা বাজারের মাছের আড়তে লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে মাছ সংরক্ষণ ও ওজনে কারসাজির প্রমাণ পাওয়ায় মৎস্য ও মৎস্যজাত পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন-২০২০ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ ও ফকিরহাট মডেল থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
