ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পুলিশের পোষাকে ডাকাতি, রামপালে আটক ২

সারাদেশ | বাগেরহাট জেলা প্রতিনিধি

(১ বছর আগে) ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, ৯:৫৯ অপরাহ্ন

banglahour

বাগেরহাটের রামপালে পুলিশের পোষাক পরে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সকালে মোল্লাহাট এলাকা থেকে রামপাল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। রাতে বিষয়টি নিশ্চিত করেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের আসাদের বাড়িতে সংঘবদ্ধ একদল ডাকাত পুলিশের পোষাক পরে প্রবেশ করে। তারা নগদ পাঁচ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার সকাল ৭টার দিকে ডাকাত দলের প্রধান রিয়াজ এবং সহযোগী আল আমিনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—

ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল হ্যাকিং ডিভাইস,

দুটি ককটেল,

চার সেট পুলিশের পোশাক,

লুট হওয়া ৫ লাখ ১৬ হাজার টাকা,

গ্রিলড ও গ্যাস কাটার মেশিন,

তিনটি দেশীয় অস্ত্র।

আটককৃতরা হলেন—

ডাকাত দলের প্রধান মোঃ রিয়াজ (৩০), পিতা তারা মিয়া, গ্রাম মাধবদী, নরসিংদী।

সহযোগী আল আমিন (৪০), পিতা সাইদলু হোসেন, গাজীপুর সদর।

ওসি আতিকুর রহমান জানান, এ ঘটনার সাথে জড়িত আরও ৫-৬ জন পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার (৩০ আগস্ট) বাগেরহাট জেলা আদালতে পাঠানো হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম