ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাবেক ভিপি নূর-এর ওপর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশ | মির্জা রন্টু, নড়াইল প্রতিনিধি

(১ বছর আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৩:১১ অপরাহ্ন

banglahour

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর-এর ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন।

এসময় বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, লোহাগড়া উপজেলা সভাপতি নজরুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক তাহাজ্বত খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল মোল্যা, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি আনিসুজ্জামান সোহাগসহ জেলা শাখার নেতা সোহেল, আল-আমিন প্রমুখ।

বক্তারা বলেন, নূরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলা গণতান্ত্রিক রাজনীতির ওপর নগ্ন আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম