ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাথমিক স্কুল ছাত্রের মৃত্যু

সারাদেশ | রিফাত রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ।

(১১ মাস আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৭:৩৪ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ হোসেন (১০) নামে এক প্রাথমিক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
আলিফ ছিলেন সুবলপুর রংধনু প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং সুবলপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে আলিফ তার বন্ধু মোশারফ হোসেনের বাড়ীর দ্বিতীয় তলার ছাদেখেলাধুলা করছিল। খেলাধুলার সময় আলিফ ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে বাঁশ দিয়ে আঘাত করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সাথে ঝুলে পড়ে। পাশের বাড়ির লোকজন ও আলিফের মা ছুটে এসে তার প্যান্ট ধরে টানলে সে নিচে পড়ে যায়।

আলিফকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্হিবিভাগের চিকিৎসক ডা. মহিবুল্লাহ তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন, যদিও স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়।

আলিফের দাদা অ abu বকর মাস্টার জানান, শিশুটি খেলাধুলার সময় দুর্ঘটনার শিকার হয়েছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনা।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯