ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পঞ্চগড়ে গুম হওয়া ছেলেকে ফিরে পেতে মানববন্ধন

সারাদেশ | এস,এম,হাসিবুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি।

(১১ মাস আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৭:৪৮ অপরাহ্ন

banglahour

পঞ্চগড়ে গুম হওয়া ছেলেকে ফিরে পাওয়ার দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছে। শনিবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে মানবাধিকার সংগঠন “অধিকার” আন্তর্জাতিক দিবস উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন গুমের শিকার ইমাম হোসেন বাদলের মা মিনারা বেগম, আল আমিনের বাবা মনু মিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, কলেজ শিক্ষক শেখ সাজ্জাদ হোসেন, মানবাধিকার কর্মী ও সাংবাদিক শহীদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রণিক এবং অধিকার পঞ্চগড়ের ফোকাল পারসন সাংবাদিক সফিকুল আলম।

বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে সারা দেশে শত শত মানুষকে গুম করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মানুষ তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারা দ্রুত প্রতিটি গুমের শিকারকে খুঁজে বের করা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি পরিবারকে আর্থিক নিরাপত্তা দেওয়ার দাবি জানায়।

মানববন্ধনের পরে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ক্যাম্প এলাকার মিডিয়া হাউজে শেষ হয়, যেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯