ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় পিকআপ চালককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৮:০১ অপরাহ্ন

banglahour

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ল্যাবরেটরি স্কুল মোড়ে পিকআপ চালক মোঃ রতন শেখকে (২৬) চুরির অপবাদ দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্মমভাবে নির্যাতনের ঘটনা অবিলম্বে তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪:৩০টায় খানাবাড়ী, ল্যাবরেটরি ও তেলিগাতী এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, রতন শেখ নিরীহ একজন যুবক; চুরির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার উপর ৭-৮ জন ব্যক্তি নির্মমভাবে হামলা চালায় এবং অন্যরা তা দেখতেও থাকে। তারা অবিলম্বে রতনকে মুক্তি দিয়ে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে ল্যাবরেটরি স্কুল মোড় বাজার বনিক সমিতির সভাপতি শেখ আনিছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য শেখ ইকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মামুন শেখ, ইউপি সদস্য জি এম এনামুল কবির, থানা যুবদল নেতা মোঃ আলামিন হাওলাদার, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হাবু, নিরাপত্তা প্রহরী আশরাফ হোসেন, স্থানীয় বিএনপি নেতা ও রতনের পরিবারের সদস্যরা। এছাড়াও এলাকার নারী, পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনের শেষে রতনের মুক্তি ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে ল্যাবরেটরি স্কুল মোড় থেকে খানাবাড়ী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম