ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পঞ্চগড়ে গণঅধিকার পরিষদের মহাসড়ক অবরোধে পুলিশি বাধা

সারাদেশ | এস,এম,হাসিবুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি ।

(১১ মাস আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৮:০৫ অপরাহ্ন

banglahour

পঞ্চগড়ে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে।

দক্ষিণ-পঞ্চগড় জেলা শহরের আদালত চত্বর থেকে ২০-৩০ জনের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে শেষ হয়। সেখানে তারা মহাসড়কে বসে অবরোধ শুরু করলে পুলিশ তাদের ১০ মিনিট সময় দেয়। এরপরও মিছিল সরেনি, পুলিশ তাদের ধাক্কা দিয়ে সরে যেতে বাধ্য করে।

মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ পঞ্চগড়ের সাবেক আহ্বায়ক মাহাফুজার রহমান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্র অধিকার পরিষদ পঞ্চগড়ের সভাপতি রাজ্জাকুল ইসলাম, যুব অধিকার পরিষদ পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক সাহেদ আলী এবং সদর উপজেলার আহ্বায়ক আবুল কালামসহ নেতাকর্মীরা।

বক্তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, সেনা প্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির বিচারের দাবি জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯