ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স

সারাদেশ | সিলেট প্রতিনিধি ।

(১১ মাস আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৯:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪২ অপরাহ্ন

banglahour

সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদের প্রতিভা, মেধা ও সাহসিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সিলেটের নারী উদ্যোক্তারা যেভাবে এগিয়ে আসছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাদের প্রতিটি সাফল্য শুধু পরিবার নয়, পুরো সিলেটের গৌরব। নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার।

তিনি আরও বলেন, এই সম্মাননা শুধু একটি পুরস্কার নয়, এটি নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। সহজলভ্য ঋণ, প্রশিক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ বাড়ালে নারীরা অর্থনীতির মূল স্রোতে আরও শক্তভাবে দাঁড়াতে পারবেন।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর আরামবাগস্থ একটি অভিজাত কনভেনশন হলে দিনব্যাপী সিলেট নারী উদ্যোক্তা সম্মেলন-২০২৫ ও ‘অপরাজিতা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বুম বক্স কমিউনিকেশন্স।

 সম্মাননা প্রাপ্ত উদ্যোক্তারা

বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সিলেটের ১২ নারী উদ্যোক্তাকে ‘অপরাজিতা অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। তারা হলেন

ব্লুভাড বার্ড স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল রাবেয়া খান আহমেদ

উদ্যোক্তা শামা হক চৌধুরী

সমাজকর্মী ও উদ্যোক্তা ফারমিস আক্তার

তাঁতশিল্পে অবদানের জন্য রাধাবতী দেবী

উদ্যোক্তা মনোজাহা পলী ইসলাম

সাংবাদিক ও জিটিভি সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি

উদ্যোক্তা ফেরদৌসি মোহিউদ্দিন

ব্যবসায়ী ও সমাজকর্মী শেলিনা আক্তার চৌধুরী

উদ্যোক্তা তাহিয়া তালবিয়া মিম

ব্যাংকার তৌহিদা টাম্মি

নৃত্যশিল্পী শান্তনা দেবী

কনটেন্ট ক্রিয়েটর বর্ণালী দাস তৃষা

 সম্মেলন ও অতিথিবৃন্দ

দিনব্যাপী সম্মেলনে অনুষ্ঠিত বিভিন্ন সেশনে আলোচনা হয়  নারী উদ্যোক্তাদের সহজলভ্য ঋণ, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ, ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ ও নারী নেতৃত্বের বিকাশ নিয়ে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুম বক্স কমিউনিকেশন্সের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এম জি রব্বানী এবং সঞ্চালনা করেন নাহিদা খান সুমি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, প্রিন্সিপাল, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ

মো. নজরুল ইসলাম, অ্যাডিশনাল ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক

খালেদ আহমদ, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক

সাইদা জামিলা বকুল জুঁথি, এক্সইউএস এম্বাসি ঢাকা এক্সচেঞ্জ অ্যালামনাই

মো. আলী আকবর ফারাজী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এনআরবি ব্যাংক পিএলসি

মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত কর কমিশনার, সিলেট ইন্সপেক্টিং রেঞ্জ-১

এছাড়াও উপস্থিত ছিলেন  ড. মিহির কান্তি চৌধুরী, ইফফাত আরা খান, মিলাদ হোসেন, মাজহারুল ইসলাম জয়নাল, পিংকী রোজারিও রোজ, শামছুন্নাহার সুমা প্রমুখ

সম্মেলনে প্রায় পাঁচ শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেন। অনুষ্ঠানের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯