ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় পেলেন শিক্ষক

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১১ মাস আগে) ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ৪:১৮ অপরাহ্ন

banglahour

দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় পেলেন সহকারী শিক্ষক মো. নুরুল আমিন। ফুলেল শুভেচ্ছা, বিদায়ী সংবর্ধনা ও উপহার শেষে সহকর্মী ও শিক্ষার্থীরা তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে পুরো শহর প্রদক্ষিণ করিয়ে বাড়ি পৌঁছে দেন।

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষককে শিক্ষার্থীরা সম্মান জানাতে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ব্যয়ে একটি মোটরসাইকেলও উপহার দেন। অনুষ্ঠানের পর শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

রবিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাহার। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার সেন, সাবেক প্রধান শিক্ষক আবদুল আওয়াল, সহকারী প্রধান শিক্ষক মো. আসাদ মিয়া, অভিভাবক সদস্য আসাদুজ্জামান আসাদ এবং দাতা সদস্য মো. ইব্রাহিম মিয়া।

অভূতপূর্ব এ আয়োজনে আবেগাপ্লুত হয়ে বিদায়ী শিক্ষক মো. নুরুল আমিন অশ্রুসিক্ত নয়নে বলেন—
সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এ স্মৃতি আমৃত্যু আমার হৃদয়ে অমলিন থাকবে।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, তার আদর্শবান শিক্ষাদান, মানবিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষার্থীবান্ধব আচরণ বিদ্যালয়কে শৃঙ্খলা ও শিক্ষার মানে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯