ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

সারাদেশ | ময়মনসিংহ প্রতিনিধি

(১১ মাস আগে) ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ৪:২৬ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের মুক্তাগাছায় রাস্তা সংস্কারের দাবিতে ভিন্নধর্মী প্রতিবাদ করেছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খেরুয়াজানি–বনবাংলা সড়কের বেহাল অবস্থার বিরুদ্ধে রবিবার (৩১ আগস্ট) দুপুরে সড়কেই ধানের চারা রোপণ করেন তারা।

এ সড়ক দিয়ে ৮ গ্রামের অন্তত তিন হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন আগে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ এলেও কোনো এক অদৃশ্য কারণে কাজটি হয়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

এবার দ্রুত সংস্কারের দাবিতে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানালেন ভুক্তভোগীরা। এ ঘটনার ফুটেজও পাওয়া গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯