ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক গোলটেবিল বৈঠক

সারাদেশ | ফরিদপুর প্রতিনিধি

(১ বছর আগে) ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ৪:২৮ অপরাহ্ন

banglahour

ফরিদপুরে সাংবাদিকদের অংশগ্রহণে বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে “তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে হেযবুত তওহীদ ফরিদপুর জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম নিক্কন।

প্রবন্ধ উপস্থাপনকালে রিয়াদুল হাসান বলেন, রাষ্ট্রের শান্তি ও শৃঙ্খলা নির্ভর করে তার গৃহীত ব্যবস্থার ওপর। মানবসৃষ্ট মতবাদ পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি; বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থাই সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে সক্ষম। তিনি আরও বলেন, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, তাই রাষ্ট্রের আইন অবশ্যই তাঁর বিধানের আলোকে হতে হবে।

সভায় বক্তারা অন্যায়, অবিচার, দুর্নীতি ও অপরাজনীতি মুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়তে তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের বরিশাল বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ, বরিশাল অঞ্চলের আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা, ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম