ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে রেলপথ অবরোধে ঘণ্টাব্যাপী ট্রেন যোগাযোগ বন্ধ

সারাদেশ | ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ৪:৩৩ অপরাহ্ন

banglahour

কৃষিবিদদের ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়সংলগ্ন রেললাইনে অবস্থান নেন তারা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর শিক্ষার্থীরা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

অবরোধের সময় ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না (বিএডিসির কোটা বাতিল করতে হবে)।
৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়া কারও নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারের সুযোগ থাকবে না—এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম