ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চবি এলাকায় শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ, যৌথবাহিনী অভিযান শুরু

সারাদেশ | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১১ মাস আগে) ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ৫:৫৬ অপরাহ্ন

banglahour

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় রবিবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের পর ক্যাম্পাস ও আশপাশে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। বিকেল ৪টার দিকে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের গাড়ি ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ঘটনার সূত্রপাত ঘটে দুপুর ১২টার কিছু পরে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ অন্তত ১৫০ শিক্ষার্থী আহত হন। স্থানীয় বাসিন্দাদেরও আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে হাটহাজারী উপজেলা প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করে।

জারি করা আদেশে বলা হয়েছে, ২ নম্বর গেট বাজার থেকে পূর্বদিকের রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশেই ৩১ আগস্ট দুপুর ২টা থেকে আগামী ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারার বিধিনিষেধ থাকবে। এতে সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত এবং আগ্নেয়াস্ত্র বহনসহ পাঁচ বা ততোধিক ব্যক্তির অবস্থান নিষিদ্ধ।

চবি প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা কমানোর জন্য যৌথবাহিনী এলাকায় অবস্থান করছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯