ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার-প্রচারণা যেহেতু এগোচ্ছে, ক্যাম্পাসে উত্তেজনা ও উৎসাহও তত বাড়ছে। প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন, আবাসন সংকট সমাধান, গণরুম ও গেস্টরুম সংস্কার, ফ্রি ইন্টারনেট, পরিবহন ও চিকিৎসা সুবিধা, রাজনৈতিক অপসংস্কৃতি রোধসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচনী প্রচার শুরু হয়েছে গত ২৬ আগস্ট থেকে। শিক্ষার্থীদের মাঝে প্রচারণার উত্তেজনা চোখে পড়ার মতো আবাসিক হলে লিফলেট বিতরণ, মুখোমুখি আলোচনা, পোস্টারিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে। এছাড়া একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতেও প্রার্থীরা মুখোমুখি এসে নিজেদের অবস্থান তুলে ধরছেন।
তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে। নির্ধারিত সময়ের আগে পোস্টার লাগানো, ব্যানার ছিঁড়ে ফেলা, অনুমতি ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনসহ কিছু প্রার্থীকে অভিযোগের করা হয়েছে। ডাকসু নির্বাচন কমিশন অধ্যাপক ড. গোলাম রব্বানীর নেতৃত্বে একটি টাস্কফোর্স কমিটি গঠন করেছে, তবে কার্যকর পদক্ষেপ এখনও সীমিত।
শিক্ষার্থীরা আশা করছেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক। তারা বলছেন, প্রতিশ্রুতি নয় বাস্তবায়নই প্রমাণ হবে। নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক সংস্কৃতি ও শিক্ষার্থীর প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়াই এখন প্রধান প্রত্যাশা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
