কুমিল্লার আদালত রবিবার (৩১ আগস্ট) এক গৃহবধূকে গলা কেটে হত্যার দায়ে প্রতিবেশী মোঃ দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বিচারক মোহাম্মদ সাইফুর রহমান কুমিল্লার বিজ্ঞ জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের পক্ষে রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি ১নং কালীর বাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৫ নভেম্বর সকালে শানু বেগম (৫০) তেলের পিঠা বানানোর সময় প্রতিবেশী দেলোয়ার হোসেন রান্নাঘরে প্রবেশ করেন। পূর্ব শত্রুতার জেরে ক্ষিপ্ত দেলোয়ার বটি দিয়ে শানু বেগমের গলার কণ্ঠনালী কেটে হত্যা করেন। স্থানীয়দের সহায়তায় দেলোয়ারকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।
রায় ঘোষণার পর আদালতের পিপি অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী সন্তোষ প্রকাশ করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
