কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রায় আড়াই শতাধিক শিক্ষককে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ করেছে।
রোববার একাডেমিক কাউন্সিলের সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা মিলনায়তনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছে।
ভেটেরিনারি অনুষদ ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের দুটি ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবি জানিয়ে আসছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত কম্বাইন্ড ডিগ্রির প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ আন্দোলন চলবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
অন্যদিকে, ভেটেরিনারি অনুষদের অধ্যাপক জানান, একাডেমিক কাউন্সিলে কম্বাইন্ড ডিগ্রি নামক নতুন একটি ডিগ্রি যুক্ত করে মোট তিনটি ডিগ্রি করার প্রস্তাব শিক্ষার্থীদের ক্ষোভের কারণ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দিন উল্লেখ করেন, শিক্ষার্থীরা নকল কালচার সৃষ্টি করে আমাদের আটকে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনী অবগত আছে, কিন্তু বল প্রয়োগের অনুমতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, শিক্ষকরা ভিতরে অসুস্থ হলেও শিক্ষার্থীরা গেটের তালা খুলছে না। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ধরনের নেক্কারজনক ঘটনা আগে ঘটেনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
