ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাকৃবিতে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধারে বহিরাগতদের হামলা, আহত ১০

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা, ময়মনসিংহ প্রতিনিধি।

(১০ মাস আগে) ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১২:২৩ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবরুদ্ধ দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তাকে উদ্ধারে বহিরাগতদের হামলায় সাংবাদিক-শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আগামীকাল সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

প্রায় এক মাস ধরে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন চালাচ্ছেন। বিষয়টি নিয়ে আজ রোববার একাডেমিক কাউন্সিলে সমাধান না হওয়ায় দুপুরে শিক্ষার্থীরা শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপাচার্যসহ প্রায় ২০০ শিক্ষক-কর্মকর্তাকে আটকে রাখে।

এসময় জেলা প্রশাসক মফিদুল আলম ও পুলিশ সুপার কাজী আখতার উল আলম ঘটনাস্থলে পৌঁছালেও শিক্ষার্থীরা অবস্থান থেকে সরে আসেননি। সন্ধ্যায় ভিসির বাসভবনের পাশ থেকে ২৫০-৩০০ জন বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে তালা ভেঙে অবরুদ্ধ শিক্ষকরা বের হয়ে আসেন।

হামলায় অন্তত ১০ জন আহত হন, তাদের মধ্যে সাংবাদিক ও শিক্ষার্থী রয়েছেন। টানা সাত ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।

রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯