দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার সকালে হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, বিএনপি নেত্রী আকতারা চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
