মাগুরার সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করে সদর থানা হেফাজতে নেওয়া হয়।
আশরাফুজ্জামান হিশাম নিষিদ্ধ ঘোষিত মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত হিশামকে মাগুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে মাগুরা ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
