রাজধানীর গুরুত্বপূর্ণ সাইনবোর্ড এলাকার ফুটওভার ব্রিজ দখল করে রেখেছে হকাররা। ব্রিজের ওপর একের পর এক দোকান বসিয়ে রাখায় সাধারণ মানুষ স্বাভাবিকভাবে ওঠা-নামা করতে পারছেন না। এতে প্রতিদিন অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
পথচারীরা অভিযোগ করেছেন, হকারদের কারণে ফুটওভার ব্রিজ কার্যত বাজারে পরিণত হয়েছে। ফলে ব্রিজ ব্যবহারের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সরাসরি সড়ক পারাপার করছেন, যা যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে।
পথচারীদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে ব্রিজ থেকে হকারদের উচ্ছেদ করে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
