ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চিরিরবন্দরে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি ও নতুন শিক্ষকদের মতবিনিময় সভা

সারাদেশ | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(১০ মাস আগে) ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১:১৪ অপরাহ্ন

banglahour

চিরিরবন্দরে ৫২তম আন্তঃস্কুল গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা ও এনটিআরসিএ কর্তৃক চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত নতুন শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাতেহা তুজ জোহরা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের এজিএম রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ফজলে এলাহী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী এবং প্রধান শিক্ষক মোরশেদ উল আলম।

সভায় উপজেলার সব মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান, শারীরিক শিক্ষার শিক্ষক এবং এনটিআরসিএ কর্তৃক চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত নতুন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯