জামালপুরে শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে ৩২ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন।
রোববার (৩১ আগস্ট) দুপুরে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
নিয়োগপ্রাপ্ত কনস্টেবল হাফেজ মো. রুহেল মিয়া বলেন, মাত্র একশো বিশ টাকা খরচে চাকরি পেয়ে আমরা মহাখুশি। চাকরি পাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করেছি, শোকরিয়া আদায় করেছি।
নিয়োগ পাওয়া সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার। এসময় আবেগে কেঁদে ফেলেন নবনিযুক্ত কনস্টেবল ও তাদের অভিভাবকরা।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, এবার জামালপুরে ৩ হাজার ৩২১ জন আবেদন করেছিলেন। এর মধ্যে তিনজন নারীসহ ৩২ জন চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন। আরও ৬ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। উত্তীর্ণদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
