কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা চুরির বিষয়ে জানতে চাওয়ায় সোহেল তালুকদার নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী। হামলা সোমবার সকাল সাড়ে ১২ টার দিকে হাসানের নেতৃত্বে ঘটে।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সোহেলের বাম হাতের কনুই এবং গলার বাম পাশে আঘাত করে। গুরুতর আহত সোহেলকে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কলাপাড়া থানার এসআই জহিরুল ইসলাম জানান, তারা হামলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছেন। বর্তমানে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
