চুয়াডাঙ্গার দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানীর ৯টি বাণিজ্যিক খামারে ২০২৫-২০২৬ সালের আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় কেরুজ আকন্দবাড়ীয়া, ফুরশেদপুর, আড়িয়া, বেগমপুর, ঝাঁঝরি, ডিহি ও হিজলগাড়ী খামারে রোপণ মৌসুমের উদ্বোধন করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।
রাব্বিক হাসান বলেন, চিনি শিল্পকে টিকিয়ে রাখতে বেশি আখ রোপণ করা জরুরি। আমরা চাষীদের জন্য উন্নত মানের বীজ নিয়ে এসেছি, যা রোপণ করলে ভালো মানের আখ উৎপন্ন হবে এবং চাষীরা লাভবান হবেন। এ মৌসুমে সাধারণ চাষী ও কেরুজ বাণিজ্যিক খামার মিলিয়ে ৬ হাজার মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উপব্যবস্থাপক (সিপিসিআর) আনোয়ার হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভৃঁইয়া, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার, মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর আল ফারুক গালিব, খামার ব্যবস্থাপক সুমন কুমার সাহা, উপ-মহাব্যবস্থাপক (বীজ) দেলওয়ার হোসেন ও সিপিও মাহবুবুর রহমান।
চলতি মৌসুমে ৬ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
