ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English
মানিকখালী বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনিয়ম; ১৮ হাজার টাকা জরিমানা আদায়

কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১০ মাস আগে) ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৯:১৫ অপরাহ্ন

banglahour

কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। সোমবার সকালে পরিচালিত এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ, মূল্য তালিকা প্রদর্শন ও ভোক্তাদের অধিকার নিশ্চিতকরণ বিষয়ে নজরদারি করা হয়। অনিয়ম প্রমাণিত হওয়ায় মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।অভিযানকালে দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া কয়েকটি মনিহারি দোকানে তেলের ড্রাম অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল এবং মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করার অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পাঁচটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় ১৮ হাজার টাকা জরিমানা করে।
উদ্ধৃতি

অভিযান শেষে সহকারী পরিচালক শফিকুল ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “প্রতিটি দোকানে অবশ্যই সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে হবে এবং দোকান পরিচ্ছন্ন রাখতে হবে। এসব নিয়ম না মানলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রেক্ষাপট ও প্রতিক্রিয়া

স্থানীয়রা জানিয়েছেন, বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান হলে ব্যবসায়ীদের মধ্যে শৃঙ্খলা বৃদ্ধি পাবে, অনিয়ম ও প্রতারণা কমে আসবে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে নিরাপদ পণ্য ক্রয় করতে পারবেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯