ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English
অল্প দূরত্বেও আদায় করা হচ্ছে পুরো পথের ভাড়া, যাত্রীদের ভোগান্তি চরমে

ঢাকা-মাওয়া রোডে বাস ভাড়া নিয়ে নৈরাজ্য

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু, শ্রীনগর, মুন্সীগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৫:১৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: ঢাকা-মাওয়া রোডে যাত্রীদের জন্য অনিয়ন্ত্রিত বাস ভাড়া এক চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, এই রুটের বাসগুলো কিলোমিটারভিত্তিক ভাড়া না নিয়ে পুরো যাত্রাপথের জন্য একটি নির্দিষ্ট ভাড়া আদায় করছে। এতে অল্প দূরত্বের যাত্রীদেরও দিতে হচ্ছে পুরো পথের সমান ভাড়া।

মাওয়া থেকে ঢাকা পর্যন্ত নির্ধারিত ভাড়া ৬০ টাকা হলেও যাত্রীর ওঠা-নামার স্থান নির্বিশেষে সব যাত্রীর কাছ থেকে সমান ভাড়া আদায় করছে বাস কর্তৃপক্ষ। মাত্র এক কিলোমিটার দূরত্ব ভ্রমণ করলেও যাত্রীকে দিতে হচ্ছে ৩০ কিলোমিটারের সমান ভাড়া। এ নিয়ে প্রায়ই বাস কন্ডাক্টর ও যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটছে।

যাত্রীরা অভিযোগ করেছেন, বাস মালিক সমিতি কিলোমিটারভিত্তিক ভাড়ার নিয়ম উপেক্ষা করে নিজেদের মতো করে অযৌক্তিক ভাড়া নির্ধারণ করেছে। ফলে যাত্রীদের ন্যায্য অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

এই পরিস্থিতি সমাধানে যাত্রীরা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, কার্যকর পদক্ষেপ নিয়ে কিলোমিটারভিত্তিক ভাড়া বাস্তবায়ন করা না হলে এ ধরনের নৈরাজ্য বন্ধ হবে না।

বিশেষজ্ঞদের মতে, প্রশাসনের পাশাপাশি বাস মালিক সমিতিকেও এগিয়ে আসতে হবে। যাত্রীদের ন্যায্য অধিকার ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে একটি সুষ্ঠু ও স্বচ্ছ ভাড়া নীতিমালা প্রণয়ন জরুরি।

এখানে উল্লেখযোগ্য, ঢাকা-মাওয়া রোডে যাত্রীদের কাছ থেকে যে পরিমাণ ভাড়া আদায় করা হচ্ছে, তা দেশের অন্য যেকোনো রুটের চেয়ে অনেক বেশি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম