ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English
ভৈরবে ব্যবসায়ীরা অভিযোগ করছেন, আশুগঞ্জের ইউএনও চাঁদা দাবির মাধ্যমে তাদের বালি উত্তোলন ব্যবসা বাধাগ্রস্ত করছেন

আশুগঞ্জের ইউএনওর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ভৈরবে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

সারাদেশ | এম এ হালিম,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৫:৪৬ অপরাহ্ন

banglahour

ভৈরব প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নাগিব এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী নাগিব ইউএনওর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে বক্তব্য রাখছেন।

আশুগঞ্জের ইউএনওর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ভৈরবে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে মেসার্স নাগিব এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী নাগিব লিখিত অভিযোগে জানান, তারা বৈধভাবে ইজারা পেয়ে বালি উত্তোলন করছেন। তবে আশুগঞ্জের ইউএনও রাফে মোহাম্মদ ছড়া নিয়ম ভঙ্গ করে প্রতিদিন ১ লাখ টাকা চাঁদা দাবী করছেন।

নাগিব অভিযোগ করেছেন, দাবী করা টাকা না দেয়ায় ইউএনও মঙ্গলবার ভোরে ভৈরব সীমানায় ঢুকে ১৪টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ করেন। এছাড়া ৭/৮ জন শ্রমিককে ধরে নিয়ে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়, বালি উত্তোলন থেকে ২ দিনের জমা ও ড্রেজারের টাকা বাবদ ১১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ব্যবসায়ীরা আরও জানিয়েছেন, তাদের ২ জন ড্রেজার স্টাফকে ১ বছর করে সাজা দেয় এবং ৪টি ড্রেজার ও ৫টি স্টীল বডি বাল্কহেড নৌকা জব্দ করা হয়।

নাগিব বলেন, তারা হাইড্রোগ্রাফিক জরিপ ও সরকারি নীতিমালা অনুসরণ করে জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত বালুমহাল ইজারার মাধ্যমে বালি উত্তোলন করছেন এবং সব রাজস্ব পরিশোধ করছেন। তবে মীর আক্তার কোম্পানীর পক্ষে কিছু ব্যক্তিকে অনুমতি দিয়ে তাদের ব্যবসা নষ্ট করার চেষ্টা করা হয়েছে। মীর আক্তার কোম্পানী এ বিষয়ে কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি আর এ মারূকী শাহিন, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ভৈরব পৌর বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান, উপজেলা যুব দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদুল হক ইমনসহ দলীয় নেতা-কর্মীরা।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া অভিযোগ অস্বীকার করে জানান, ভৈরব ও আশুগঞ্জে ২টি স্থানে বৈধভাবে ড্রেজারে বালি উত্তোলন চলছে। তবে তাপ বিদ্যুৎ কেন্দ্র ও জাতীয় গ্রিড লাইনের ১ কিলোমিটারের কাছাকাছি যেকোনো ড্রেজারে বালি উত্তোলনের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১৪ মে, ২০২৫ তারিখে ভৈরব উপজেলার আগানগর ও সাদেকপুর ইউনিয়নের মেঘনা নদীতে বালি উত্তোলনের জন্য ব্যবসায়ীরা কিশোরগঞ্জ জেলা প্রশাসন থেকে ১৬ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার টাকায় বৈধ ইজারা পেয়েছিলেন। নির্ধারিত সীমানা থেকে নিয়ম মেনে তারা বালি উত্তোলন চালাচ্ছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম