ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English
লোহালিয়া নদী থেকে উদ্ধার দুই যুবকের লাশ; রহস্যময় মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার

সারাদেশ | পটুয়াখালী প্রতিনিধি, মুজাহিদ প্রিন্স

(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৫:৫৮ অপরাহ্ন

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে রেজাউল (২৮) ও তুহিন (২৫) নামের দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টায় লোহালিয়া নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেজাউলের লাশ উদ্ধার করা হয়। এর আগে মধ্যরাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয়।

পেশায় অটোকচালক রেজাউল সদর উপজেলার ভূরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। আর তুহিন পৌর শহরের ১ নং ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে। তুহিন গত সোমবার রাতে ডিবির ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেওয়ার পর নিখোঁজ হন। একইদিন সকালে রেজাউল বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয়। রাতে লোহালিয়া এলাকার কাশিপুর রোড থেকে তার অটো উদ্ধার করেছে পুলিশ।

পরপর দুটি লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দুই যুবকের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম