ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভারত থেকে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা ষড়যন্ত্র চালাচ্ছেন: সালাম পিন্টু

সারাদেশ | টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১২:০১ পূর্বাহ্ন

banglahour

টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় বক্তব্য রাখছেন সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু।

টাঙ্গাইল প্রতিনিধি : ৩ সেপ্টেম্বর
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু অভিযোগ করে বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশ-বিদেশে চক্রান্ত ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। নির্বাচন ঠেকাতে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়ার জন্য নানা অপচেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, ভারত থেকে বসেই ফ্যাসিস্ট শেখ হাসিনা এসব ষড়যন্ত্র চালাচ্ছেন।

বুধবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় সালাম পিন্টু বলেন, “মুক্তিযোদ্ধা ৭১ মঞ্চের নামে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, ১৯৭৩ সালে ভোটবিহীন সন্ত্রাসী কায়দায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দেশে ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। মানুষের পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না— এমনকি কলার পাতায় লাশ দাফন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। অন্যদিকে, জয় বাংলা স্লোগানের আড়ালে বিভিন্ন ধর্মের মানুষকে বিভক্ত করার চক্রান্তে লিপ্ত ছিল আওয়ামী লীগ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম