মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরে ডুবে মারা যাওয়া শিশু হাফসা।
আমজাদ হোসেন মিঠু, মুন্সীগঞ্জ প্রতিনিধি : ৪ সেপ্টেম্বর ২০২৫
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় পুকুরে ডুবে হাফসা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাবার নাম আক্কাস খান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাফসা তার বোনের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। হাফসার বোনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফসাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
