গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সামনে গ্রেফতারকৃত সাব্বির হোসেনকে আদালতে প্রেরণ করার সময়।
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। ঘটনার সঙ্গে জড়িত সাব্বির হোসেন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে তিনি ধর্ষণের দায় স্বীকার করেছেন। ঘটনার অপর দুই আসামী এখনও পলাতক।
ঘটনার বিবরণ
মামলার সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর সকাল ৯টায় সাঘাটা উপজেলার চন্দনপাট গ্রামের আসাদুজ্জামের কন্যা, পার্শ^বর্তী ওসমানের পাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী (১৪) স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এই সময় অটোচালক মন্টু মিয়ার পুত্র শান্ত মিয়া (২৪) তাকে অটোরিক্সায় তুলে নিয়ে যায়।
কিছুক্ষণ পর ছাত্রীকে মন্টু মিয়ার বোনের বাড়িতে বেড়ানোর কথা বলে পার্শ^বর্তী গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের শ্রীপতিপুর বকুল তলায় খলিলুর রহমানের পুত্র খোরশেদ আলম পলাশের বাসায় নিয়ে যাওয়া হয়। ওই বাসায় উপস্থিত মোখলেছুর রহমান মোক্তারের পুত্র সুজন মিয়ার (২৪) সহায়তায় মন্টু ও সাব্বির হোসেন তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। পরে তারা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
মেয়েটি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে এবং অভিভাবকদের কাছে সমস্ত ঘটনা জানায়। পরে তার মা, তাহমিনা বেগম, গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান ও আদালতের কার্যক্রম
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ পবিত্র কুমার জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর দুই আসামীর গ্রেফতারের চেষ্টা চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
