ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গোবিন্দগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৭ কেজি ওজনের কষ্টি পাথর সাদৃশ মূর্তি উদ্ধার, ৩ জন গ্রেফতার

সারাদেশ | গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিনিধি

(১ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৬ অপরাহ্ন

banglahour

র‍্যাব-১৩-এর হাতে গোবিন্দগঞ্জে উদ্ধারকৃত ৩৭ কেজি ওজনের কষ্টি পাথর সাদৃশ মূর্তি ও গ্রেফতারকৃত তিনজন।

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যাব-১৩ ৩৭ কেজি ওজনের কষ্টি পাথর সাদৃশ একটি মূর্তি সহ তিনজনকে গ্রেফতার করেছে। অভিযানটি গত বুধবার রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাগদা বাজার এলাকা থেকে পরিচালিত হয়। পরে তাদেরকে মূর্তিসহ গোবিন্দগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে।

অভিযানের বিস্তারিত

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর, সিটিসি র‌্যাব-১৩-এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ৩৭ কেজি ওজনের কষ্টি পাথর সাদৃশ মূর্তি উদ্ধার করা হয়।

মূর্তিটি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) এবং নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০) কে গ্রেফতার করা হয়েছে।

বিশেষজ্ঞ পরীক্ষার মন্তব্য

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে এবং প্রাথমিকভাবে এটি আলস কষ্টি পাথরের মূর্তি বলে ধারণা করা হচ্ছে। তবে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পরই প্রকৃতপক্ষে কষ্টিপাথর কিনা নিশ্চিত হওয়া যাবে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম