নিহত ইসমাইল হোসেন
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা পরিষদ কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন (৫৫) মারা গেছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন ইসমাইল হোসেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান।
মরহুমের গ্রামের বাড়ি উপজেলার জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া গ্রামে। শনিবার দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলাম এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
