একটি মাদকমুক্ত নিরাপদ পরিবার, সমাজ ও দেশ গড়তে আমাদের প্রত্যয় — এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের চন্ডিবের ১০ নং ওয়ার্ডের হাজী আসমত আলী ঈদগাহ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর সেলিম মিয়া।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মনির হোসেন, সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকী, সাংবাদিক তুহিন মোল্লা ও সমাজসেবক দেলোয়ার হোসেন।
বক্তারা বলেন, ভৈরবে মাদক এখন ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। মাদকাসক্তরা নেশার টাকা যোগাড় করতে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে লিপ্ত হচ্ছে। ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদক ও ছিনতাই প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিও করেন বক্তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
