ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

সারাদেশ | রাজবাড়ী প্রতিনিধি।

(১ বছর আগে) ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৯:০৪ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালুখালী থেকে পাংশাগামী দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলছিল। এসময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই আরিফ (২২) ও স্বাধীন (১৭) মারা যান। আহত হন শাওন (২২), বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত আরিফ কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমালা গ্রামের বক্করের ছেলে এবং স্বাধীন পাংশা উপজেলার মৈশালা পালপাড়া গ্রামের অসিতের ছেলে। আহত শাওন একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম