ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৯:৩৫ পূর্বাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত ট্রেনে কাটা পড়ে সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টার মধ্যে আলমডাঙ্গা রেলস্টেশনের ডাউন লাইনের সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। নিহত সোহেল আলমডাঙ্গা পৌর এলাকার সোহাগ মোড়ের নেপাল আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোহেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ওইদিনও তিনি মাদক সেবনের উদ্দেশ্যে রেলস্টেশন এলাকায় যান। রাত আনুমানিক ১১টার দিকে এক ব্যক্তি রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে সহকারী স্টেশন মাস্টার রোজদার আলীকে খবর দেন। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সহকারী স্টেশন মাস্টার রোজদার আলী জানান, সোমবার রাত ৯টার দিকে রূপসা আন্তঃনগর এক্সপ্রেস এবং রাত সাড়ে ১০টার দিকে রকেট মেইল ট্রেন আলমডাঙ্গা স্টেশন অতিক্রম করে। ধারণা করা হচ্ছে, এই দুই ট্রেনের যেকোনো একটির ধাক্কায় সোহেলের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জগদীশ চন্দ্র বসু বলেন, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম