ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আমার জীবন আমার স্বপ্ন বার্ষিক সমাবেশ

সারাদেশ | রিপন সারওয়ার, ময়মনসিংহ প্রতিনিধি।

(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ২:০৪ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু, কিশোর ও যুবকদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি’র সহযোগিতায় ‘আমার জীবন, আমার স্বপ্ন’ বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পৌরসভার হল রুমে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন এপি ম্যানেজার রোলেন্ড গোমেজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার সজল কুমার দে।

বক্তারা বলেন, শিশু ও যুব সমাজ দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে মানসিক, সামাজিক, নেতৃত্ব ও সৃজনশীলতার বিকাশ ঘটানো জরুরি। এ ধরনের সমাবেশ শিশু ও যুবদের সমাজের সমস্যা নিয়ে ভাবতে এবং সমাধান খুঁজতে উদ্বুদ্ধ করে। ফলে তাদের নেতৃত্ব, উদ্ভাবনী ক্ষমতা ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি পায়।

অতিথিরা শিশুদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং অভিভাবকদের সন্তানদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান, স্বপ্নকুড়ি স্কুলের সহকারি শিক্ষক সুমি গৌড়, মানকোন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও সাংবাদিক রিপন সারওয়ার প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম