ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সারাদেশ | পিরোজপুর প্রতিনিধি।

(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭:০৯ অপরাহ্ন

banglahour

পিরোজপুরে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা (গার্লস ও প্রি-হিফজ সেকশন)-এর উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন টগরা দারুল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল্লাহিল মাহমুদ। সভাপতিত্ব করেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মিম আতিকুল্লাহ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাজহারুল ইসলাম।

অতিথিবৃন্দ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও শুভকামনা জানান। বক্তারা বলেন, কুরআন হিফজ ও নৈতিক শিক্ষার আলোকে নতুন প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করবে এবং সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। এতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম