ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

সারাদেশ | রাজবাড়ী প্রতিনিধি।

(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৮:১৪ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীর পাংশায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ চলাকালে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওদুদ সরদার অতুর এবং হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম। ওদুদ সরদার পৌরসভার মৈশালা মৈত্রডাঙ্গী এলাকার বাসিন্দা এবং আব্দুল আলীম চরঝিকড়ী গ্রামে বসবাস করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পুলিশের চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। আগামীকাল (বুধবার) প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম