ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পটুয়াখালীতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২১ জন

সারাদেশ | পটুয়াখালী প্রতিনিধি ।

(১ বছর আগে) ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৯:৫৮ অপরাহ্ন

banglahour

কোনো তদবির বা ঘুষ ছাড়াই, শুধুমাত্র মেধার ভিত্তিতে মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন পটুয়াখালীর ২১ জন যুবক-যুবতী।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

এ বছর জেলার জন্য ঘোষিত ২১টি শূন্যপদে আবেদন করেন মোট ১ হাজার ৮০৪ জন প্রার্থী। প্রাথমিকভাবে অনুষ্ঠিত শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন ২৪০ জন, যারা পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। সবশেষে মেধাক্রমের ভিত্তিতে ২১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ায় কোনো প্রকার ঘুষ ছাড়াই চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক প্রার্থী। অনেকে অশ্রুসিক্ত নয়নে জানান
আমরা হতদরিদ্র পরিবারের সন্তান। সংসারে অভাব-অনটন লেগেই থাকে। পুলিশে চাকরি পাওয়া আমাদের কাছে এক অবিশ্বাস্য মুহূর্ত। এখন দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে পারব।

ফলাফল ঘোষণার পর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ উত্তীর্ণ নবীনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সততা, দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম