ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পঞ্চগড়ে ঘুষ ও তদবির ছাড়াই ১৪ জন কনস্টেবল নিয়োগ

সারাদেশ | পঞ্চগড় প্রতিনিধি

(১ বছর আগে) ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৪:১৮ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। পঞ্চগড় জেলা থেকে কোনো রকম ঘুষ বা তদবির ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৪ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে জেলা পুলিশ লাইনস ড্রিল শেডে পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোহসিন এবং দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ১,৭০৫ জন প্রার্থী শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। পরবর্তীতে ২৬৩ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ৪৬ জন মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১৪ জন নির্বাচিত এবং ৩ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম