পূর্ব সুন্দরবনে অভিযান চালিয়ে দুইটি ডিঙ্গি নৌকা, দুই বোতল রিপকর্ড (বিষ) ও প্রায় ২০ কেজি চিংড়ি মাছসহ পাঁচ দুষ্কৃতকারীকে আটক করেছে বন বিভাগের চাঁদপাই স্মার্ট টিম-১। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির ছোট হরমল খালের কাছে অবস্থানরত নৌকাগুলোতে তল্লাশি চালিয়ে এসব জিনিস জব্দ করা হয়। আটক দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিষ দিয়ে মাছ ধরা শুধু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণী ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ সবসময় সতর্ক রয়েছে এবং নিয়মিত বিশেষ অভিযান চালাচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
