ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে সাংবাদিকদের সামনে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন মাসুদ সাঈদী

সারাদেশ | পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৪:৩১ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের মিডিয়া শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, “শতবর্ষী পিরোজপুর পৌরসভায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। একক শাসনের নামে একটি গোষ্ঠী জনগণের টাকায় উন্নয়ন না করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। ফলে এখানে রাস্তাঘাট ভাঙাচোরা, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব, সুপেয় পানির সংকট প্রকট।”

তিনি জানান, পৌরসভার উন্নয়নের জন্য ৩৫০ কোটি টাকার একটি স্কিম মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এছাড়া জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় ছয়টি পাওয়ার প্লান্ট স্থাপনের ব্যবস্থা করা হয়েছে, যা থেকে ৩০০ থেকে ৪০০ জন সুপেয় পানি পাবেন।

মাসুদ সাঈদী আরও বলেন,

ইন্দুরকানীতে তিন একর জমিতে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের বরাদ্দ হয়েছে।

ইন্দুরকানীর ৩১ শয্যার হাসপাতাল ৫০ শয্যায় উন্নীতকরণ ও সংস্কারে ৭.৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

চারতলা ডাকবাংলোর জন্য ১ কোটি ৪৩ লাখ টাকা, নাজিরপুর হাসপাতালে ১০ লাখ টাকা এবং নাজিরপুর থানা সংস্কারে ৬ লাখ টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতেও উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান করতে চাই। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস.এম. তানভীর আহমদসহ জেলা জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম