ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

০৩ কোটি ২৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

সারাদেশ | বাংলা আওয়ার ডেস্ক

(১ বছর আগে) ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৮:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১১ পূর্বাহ্ন

banglahour

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে।

ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে তামাবিল, পান্থুমাই, সংগ্রাম বাংলাবাজার এবং মিনাটিলা বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় ক্লপ জি ক্রিম, হোয়াইটটোন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, স্কিন সাইন ক্রিম, মোস্তাক ফেসওয়াস, নাসির উদ্দিন বিড়ি, কিটক্যাট, জিরা, বিস্কুট, ফুচকা, চিনি, ট্রাক, বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ এবং অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ডাম্পার জব্দ করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩,২৬,৭৭,৬৬৫/- (তিন কোটি ছাব্বিশ লক্ষ সাতাত্তর হাজার ছয়শত পঁয়ষট্টি টাকা)।

অভিযান সম্পর্কে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান,
“উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম