ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঝিনাইদহের কালিগঞ্জে বিএনপি’র উদ্যোগে পরিবেশ রক্ষায় ৫ শত তালের বীজ বপন

সারাদেশ | ওলিয়ার রহমান, ঝিনাইদহ প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৩:১৬ অপরাহ্ন

banglahour

ঝিনাইদহের কালিগঞ্জে দেড় কিলোমিটার সড়কের দুই পাশে ৫ শতাধীক তালের বীজ বপণ করা হয়েছে।  সকালে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বজ্রপাত প্রতিরোধে এই তালের বীজ বপন করা হয়।

উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ছালাভরা থেকে সুন্দরপুর দূর্গাপুর সড়কের দুই পাশে তাল গাছের বীজ বপনের মাধ্যমে এই উদ্যোগের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

এ সময়ে উপজেলা ও পৌর বিএনপি,উপজেলা যুবদল পৌর ছাত্রদল, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি সহ স্থানীয় এলাকাবাসী এ কার্যক্রমে অংশগ্রহন করেন। পর্যায়ক্রমে বিভিন্ন গ্রামের রাস্তার দু‘পাশে এ তালের বীজ বপন করা হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এসময়ে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয়রোধ,প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তবে ইদানিং তাল গাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম