ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাগেরহাটে ৩ দিনের হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি ।

(১০ মাস আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৩:০৬ অপরাহ্ন

banglahour

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি তৃতীয় দফায় তিন দিনের হরতাল শুরু করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নেতাকর্মীরা মিছিল করে হরতালের সমর্থনে শ্লোগান দেন।

হরতালের অংশ হিসেবে মোংলা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ভেতরে কার্যক্রম চালানো হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নিয়ে হরতাল পালনে সক্রিয় থাকেন।

হরতালের কারণে বাগেরহাট কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে কোনো যানবাহন চলাচল করছে না। তবে মহাসড়ক ছাড়া ছোট সড়কগুলোতে মোটরসাইকেল, ইজিবাইক ও রিকশা চলাচল করছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোও খোলা রয়েছে।

জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন,
জনগণের ভোগান্তি মাথায় রেখে আমরা শুধু মহাসড়কে হরতাল করছি। দোকানপাট, রিকশা, ইজিবাইকসহ ছোট যানবাহন এ কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম জানান,
চারটি আসন বাগেরহাটবাসীর ন্যায্য দাবি। এটি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে উচ্চ আদালতে রিট করব। আশাকরি আদালত আমাদের কাঙ্ক্ষিত প্রতিকার দেবেন।

ঘোষণা অনুযায়ী, হরতালের প্রথম দিন সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলবে।

এর আগে দুই দফায় হরতাল ও অবরোধ পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

প্রসঙ্গত, গেল ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে একটি আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনার প্রস্তাব দেয়। বাগেরহাটবাসী তীব্র প্রতিবাদ জানিয়ে শুনানিতে অংশ নিলেও ৪ সেপ্টেম্বর ইসিই শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনের গেজেট চূড়ান্ত করে। এরপর থেকেই এ দাবিতে আন্দোলন চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯