ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালুখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারাদেশ | রাজবাড়ী প্রতিনিধি।

(১ বছর আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৩:৫৭ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীর কালুখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, অগ্নি-নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন—কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মুনির হোসেন (পিভিএম), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার বাকী বিল্লাহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রনজয় কুমার বসু, সাধারণ সম্পাদক শ্রী যাদব কুমার দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী প্রমুখ।

এছাড়া সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিকসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম